বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা
গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৫ ০৭:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জে সংঘর্ষ সহিংসতা ঠেকাতে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে পরদিন (বৃহস্পতিবার ১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সন্ধ্যায় পাঠানো বার্তায় জানানো হয় জেলার সাম্প্রতিক অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসন জানায় কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। মাঠে থাকবে পুলিশ, সেনাবাহিনী বিজিবি।

মার্চ টু গোপালগঞ্জনামের কর্মসূচির অংশ হিসেবে বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে শুরু হয় সহিংসতা। সকালে আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে এবং হামলা চালানো হয় নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে।

দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সমাবেশে হামলা চালায় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সমাবেশস্থলে পুলিশি নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি নেতারা।

সমাবেশ শেষ করে মাদারীপুরের পথে রওনা হলে ফের হামলার মুখে পড়ে তাদের গাড়িবহর। পুলিশ পিছু হটে গেলে নেতাকর্মীরা আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে।

আশিক/মি

 337
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।