সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

ব্লকেড সরাতে আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদের

ব্লকেড সরাতে আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদের
ব্লকেড সরাতে আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদের
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন

গোপালগঞ্জে সহিংস ঘটনার পর দলীয় কর্মসূচি আকারে সারা দেশে চলমান সড়ক অবরোধ তুলে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে এক পোস্টে জানান “ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে: নাহিদ।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীও একই আহ্বান জানান। তিনি বলেন “ব্লকেড উঠিয়ে নিন তবে রাজপথ ছাড়বেন না।”

দলটির কেন্দ্রীয় নেতারা বলেন শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে দমন করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তবে নেতাকর্মীরা রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন।

দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সমাবেশে হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রলীগ। পুলিশি সহায়তায় নেতারা মঞ্চ ছেড়ে গেলেও কিছুক্ষণ পর নিরাপত্তার মধ্যেই সেখানে সমাবেশ করেন তারা।

সমাবেশ শেষে মাদারীপুরের পথে রওনা হওয়ার সময় এনসিপির গাড়িবহরে আবারও হামলা হয়। পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীরা গাড়ি লক্ষ্য করে হামলা চালালে নেতারা পালিয়ে গিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন।

পরে হামলাকারীরা সমাবেশস্থলের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি যৌথ অভিযান শুরু করে। পুরো শহরজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। ১৪৪ ধারা জারি রয়েছে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।