সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ১৪৪ ধারা জারি
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৬, ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষ হামলা ও পাল্টা হামলার জেরে জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। এতে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির ওপর হামলা চালায়। পাল্টা প্রতিরোধে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি ছোড়ে। হামলার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িও।

এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নেন। শহরে সহিংসতা বাড়তে থাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত এনসিপির সমাবেশেও হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চের সাউন্ড সিস্টেম, চেয়ার, মাইক ভাঙচুর করে এবং নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায়।

পৌরপার্ক থেকে বেরিয়ে কিছু সময়ের মধ্যেই ফের হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পুরো শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

নিরাপত্তা জোরদারে অতিরিক্ত বাহিনী মাঠে রয়েছে।

 আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।