শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় রূপপুর, বি টু অনুমতির অপেক্ষায়সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, যোগ দিচ্ছেন মমতাঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকভারত এগিয়ে এলে গঙ্গা চুক্তির জট খুলবে: হুমায়ুন কবিরসিজারিয়ানের পর পেটে গজ, ৬ মাস চিকিৎসাধীন থেকে মারা গেলেন বিথীপ্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন হবে: টুকুচট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ডসোমবার চূড়ান্ত হচ্ছে ইউপি নির্বাচনের সময়সূচিআবরার ফাহাদ হত্যা: রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীররূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে আরেক ধাপ এগোল বাংলাদেশকোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ থাকবে: রাষ্ট্রপতি‘শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার করতে হবে’, দাবি রাশেদ খানেরনিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতির মরদেহ উদ্ধারসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভীসৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই সৌদিতে: আইএসপিআর‘আমার মতো মানুষকে পুরস্কার দেয় না’, নোবেল নিয়ে ট্রাম্পের আক্ষেপআসামে বাংলাদেশি দাবি করে ১৮ জনকে আটক করল ভারতীয় পুলিশকাতারের উত্তর উপকূলে জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা‘ভোট চোর গদ্দি ছোড়’, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইলেন ধ্রুব রাঠিইউক্রেনে রাশিয়ার হামলায় ৫ শিশুসহ নিহত ৩২১০ অক্টোবর বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৩ হাজার সিএপিএফ মোতায়েন২৩ ক্যারেট সোনায় ট্রাম্পের ‘নগ্ন’ ভাস্কর্য, ঘিরে চাঞ্চল্যদুই বাসে রুশ গ্লাইড বোমা হামলা, ইউক্রেনে নিহত ৩৩মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক অভিযোগপাবনায় নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানাজয়পুরহাটে সড়ক দুর্ঘটনা রোধে ‘নিরাপদ সড়ক চাই’র সচেতনতামূলক ক্যাম্পেইনবগুড়ায় মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতিলক্ষ্মীপুর সদর হাসপাতালে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরুপাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগবগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: আসামির ৬০ বছরের কারাদণ্ডশেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে গাজীর খামার মডেল একাডেমিতে দৃষ্টি পদযাত্রা অনুষ্ঠিত

কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে: ধর্ম উপদেষ্টা

কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে: ধর্ম উপদেষ্টা
কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৫, ২০২৫ ০৫:১৭ অপরাহ্ন

কারাবন্দিদের মানবাধিকার ও ধর্মীয় অধিকার রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা কারাগার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন গ্রেপ্তারের অর্থই অপরাধী প্রমাণ নয়। অনেক সময় সামাজিক বা ব্যক্তিগত কারণে মিথ্যা মামলায় মানুষ আটক হয়। যতক্ষণ না আদালত শাস্তি দেয় কাউকে অপরাধী বলা যায় না।

কারাগারের আবাসন সংকট নিয়ে তিনি জানান এটি ব্রিটিশ আমলের কারাগার। এখানে আসামিদের স্থান সংকুলান হয় না। একটি নতুন ইউনিট চালু করে গাদাগাদি কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন কারাগার শুধু শাস্তির স্থান নয় এটি সংশোধনের জায়গাও। এখানে মুসলমান ও হিন্দুদের উপাসনার জন্য আলাদা কক্ষ বরাদ্দের পরামর্শ দেন তিনি। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।

তিনি জানান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে বন্দিদের মাঝে নৈতিক শিক্ষা বিস্তারের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে তাদের অপরাধপ্রবণতা হ্রাস পাবে।

আদালতে ডিজিটাল হাজিরা দর্শনার্থীদের সময়সূচি অনলাইনে জানানোসহ কারাগারের আধুনিকায়নেও গুরুত্ব দেন উপদেষ্টা। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পরবর্তীতে ধর্ম উপদেষ্টা আন্তঃমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।