সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

১১১ কোটি টাকায় গণভবনে তৈরি হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

১১১ কোটি টাকায় গণভবনে তৈরি হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর
১১১ কোটি টাকায় গণভবনে তৈরি হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৫, ২০২৫ ০১:০৮ অপরাহ্ন

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে রাজধানীর গণভবনকে রূপান্তর করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। শহীদদের স্মারক, নিপীড়নের প্রমাণ এবং আন্দোলনের ইতিহাস তুলে ধরতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ৫ আগস্ট জাদুঘরের উদ্বোধনের লক্ষ্যে নির্মাণ ও সংস্কারকাজ চলবে সরাসরি ক্রয়পদ্ধতিতে অর্থাৎ কোনো দরপত্র ছাড়া। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রক্রিয়ায় কাজ শেষ করার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

উপদেষ্টা জানান পুরো প্রকল্পে ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। এর মধ্যে ইএম (বৈদ্যুতিক ও যান্ত্রিক) অংশের জন্য বরাদ্দ ৪০ কোটি ৮৩ টাকা এবং পূর্ত কাজের জন্য ৭০ কোটি ৩৭ লাখ টাকা।

ইএম অংশ বাস্তবায়ন করবে শুভ্রা ট্রেডার্স এবং পূর্ত কাজ করবে দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। গেল বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে জাদুঘর নির্মাণের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছিল।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।