সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৫, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে যোগ্য ও অভিজ্ঞদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দীর্ঘদিন শিক্ষকতা করছেন এমনদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় জানান শিক্ষার মান বাড়াতে স্কুলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে র‌্যাংকিং করা হচ্ছে। পিছিয়ে থাকা বিদ্যালয়ের জন্য নেয়া হচ্ছে বিশেষ কর্মসূচি।

প্রধান উপদেষ্টা জানান প্রধান শিক্ষকের মান ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক শিক্ষার মানে বড় ভূমিকা রাখে। এজন্য দ্রুত পদায়ন ও নিয়োগে সরকারি কর্ম কমিশনের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন তিনি।

এছাড়া বদলির ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালার কথা বলেন তিনি। তদবির নির্ভর বদলি বন্ধ করে নির্ধারিত প্রক্রিয়ায় বদলির উপর জোর দেন প্রধান উপদেষ্টা।

নারীবান্ধব অবকাঠামো তৈরিতে ভবন নির্মাণ কমিটিতে নারী স্থপতির অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।