সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু

জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু
জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১২, ২০২৫ ০৬:১৭ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপিকে বিতর্কিত করতে একটি মহল ষড়যন্ত্রে নেমেছে। তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

শনিবার নাটোরে জেলা শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। দুলু বলেন গত ১৫ বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি কখনো সন্ত্রাস বা চাঁদাবাজির পক্ষে নয় বরং দলের নির্দেশে অপরাধে জড়িতদের বহিষ্কারও করা হয়েছে।

তিনি বলেন ৫ আগস্টের আগেও যেখানে কর্মী পাওয়া যেত না সেখানে এখন মঞ্চে জায়গা পাওয়া কঠিন। এটি বিএনপির প্রতি জনগণের সমর্থনের প্রমাণ।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে দুলু বলেন তারেক রহমানের ৩১ দফায় শ্রমিকদের ন্যায্য অধিকার স্পষ্টভাবে বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বাজার দরের সঙ্গে মিলিয়ে নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হবে।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।