বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

ডেঙ্গুতে একজনের মৃত্যু ভর্তি ৩৯১

ডেঙ্গুতে একজনের মৃত্যু ভর্তি ৩৯১
ডেঙ্গুতে একজনের মৃত্যু ভর্তি ৩৯১
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১২, ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৬০ জন। এর মধ্যে ১৩ হাজার ১০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এডিস মশাবাহিত এই রোগে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় বিভাগটির সিটি করপোরেশনের বাইরে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। চট্টগ্রামে ৪১ জন ঢাকা বিভাগে ৩৯ জন ঢাকা উত্তরে ২০ এবং দক্ষিণে ৬৩ জন খুলনায় ৩০ জন রাজশাহীতে ৫৭ জন ময়মনসিংহে ১১ জন রংপুরে জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক শতাংশ নারী।

২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের। আর ২০২৪ সালে মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তবে এবারও পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আশিক/মি

 632
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।