বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

বাধ্যতামূলক ছুটিতে সায়মা ওয়াজেদ পুতুল

বাধ্যতামূলক ছুটিতে সায়মা ওয়াজেদ পুতুল
বাধ্যতামূলক ছুটিতে সায়মা ওয়াজেদ পুতুল
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১২, ২০২৫ ০২:০৫ অপরাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার ১১ জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর হয়।

সংস্থার প্রধান টেড্রোস আধানম এক ইমেইলে জানান পুতুলের ছুটির সময় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সহকারী মহাপরিচালক ক্যাথরিনা বোহমি। তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে দায়িত্ব গ্রহণ করবেন।

২০২৪ সালের জানুয়ারিতে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে শুরু থেকেই তার নিয়োগ নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ ওঠে তার মা শেখ হাসিনা তাকে পদে আনতে প্রভাব খাটিয়েছেন।

চলতি বছর জানুয়ারিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন প্রতারণা জালিয়াতির অভিযোগে দুটি মামলা করে। অভিযোগে বলা হয় পুতুল শিক্ষাগত যোগ্যতা পেশাগত অভিজ্ঞতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক পদ থাকার দাবি করেছিলেন।

এছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে দশমিক মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। সূত্র: হেলথ পলিসি।

আশিক/মি

 338
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !