বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

শেখ হাসিনার অডিও ফাঁস: জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি

শেখ হাসিনার অডিও ফাঁস: জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি
শেখ হাসিনার অডিও ফাঁস: জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৯, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন

গত বছরের জুলাইয়ে আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাএমন তথ্য মিলেছে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে। বিবিসি যাচাই করা অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তারা যেখানেই পাবে, গুলি করবে।

১৮ জুলাই গণভবন থেকে অজ্ঞাত এক কর্মকর্তাকে ফোনে এসব নির্দেশনা দেন শেখ হাসিনা। রেকর্ডিংটি মার্চে ফাঁস হয়। সিআইডি অডিওর কণ্ঠস্বরকে হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছে।

ব্রিটিশ অডিও বিশ্লেষক প্রতিষ্ঠান ইয়ারশট জানায় রেকর্ডিংটি এডিট করা হয়নি এবং এটি বাস্তব। তাঁরা শব্দের সুর, স্বর নয়েজ বিশ্লেষণ করে কৃত্রিমতার কোনো প্রমাণ পায়নি।

মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেন অডিওটি হাসিনার ভূমিকা প্রমাণে গুরুত্বপূর্ণ। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন।

আওয়ামী লীগের এক মুখপাত্র বলেন রেকর্ডিংটির সত্যতা নিশ্চিত নয় এবং বেআইনি কিছু ছিল না। শেখ হাসিনাসহ ২০৩ জনের বিরুদ্ধে মামলা চলছে যাদের মধ্যে ৭৩ জন গ্রেফতার।

আশিক/মি

 637
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।