ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৫৭টি হামলা চালিয়ে অন্তত ৭০০ বিদ্রোহী নিহতের দাবি করেছে সরকারি বাহিনী।
শনিবার (৩ অক্টোবর) সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি বলেন, সানা, তাইজ, আল-জাওফ, মারিব, আল-বাইদা ও লাহিজসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। এতে ১৭০টি যুদ্ধযান ও ভারী সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবিও করেন তিনি।
তাইজে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র লড়াই চলছে। নিরাপত্তাজনিত কারণে তাইজের গুরুত্বপূর্ণ আল-হুবান সড়কও বন্ধ করে দিয়েছে সরকার।
এর আগে শুক্রবার ২৪ ঘণ্টায় প্রায় ৫০০ হামলায় ১ হাজার ৫৪০ হুতি সদস্য নিহত বা আহতের দাবি করেছিল ইয়েমেনি সেনাবাহিনী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।