লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলের নতুন ভবন নির্মাণে ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পানি সম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানির উদ্যোগে এ বরাদ্দ দেয়া হয়।
লক্ষ্মীপুর টাউন হল পরিদর্শনকালে মন্ত্রী জানান, আগামী বছর ভবন নির্মাণে আরও ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। পাশাপাশি অবশিষ্ট অর্থেরও ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এ সময় ভবন নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরুসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে টাউন হলে নতুন ক্যারাম বোর্ড উদ্বোধন করেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। উদ্বোধনী খেলায় অংশ নিয়ে জয়ও পান তিনি।
শতবর্ষের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলের নতুন ভবন নির্মাণের এ উদ্যোগকে জেলার জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক পরিসর সম্প্রসারণের পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।