২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে। একই সঙ্গে প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও সংস্কারে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
নতুন বইয়ের মান নিশ্চিত করতে এবার ভালো কাগজ ও কালি ব্যবহারে গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নিম্নমানের কারণে ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেয়া হয়েছে। মানে ঘাটতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, ২০২৭ সালে প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিফর্মের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেয়ার পরিকল্পনাও রয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।