প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলে অনিয়ম-দুর্নীতি কমাতে কুপন পদ্ধতি চালুর কথা ভাবছে সরকার। প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেয়া হবে, যা দিয়ে তালিকাভুক্ত স্থানীয় খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে পছন্দের খাবার কিনতে পারবে তারা।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে সক্ষমতা অনুযায়ী খাদ্য ব্যবসায়ীদের তালিকাভুক্ত করা হবে। কোনো শিক্ষার্থী তালিকাভুক্ত দোকানে পছন্দের খাবার না পেলে খাবার কিনবে না এবং কুপনের অর্থ তার কাছেই থাকবে। তবে পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে; আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
অনুষ্ঠানে বিনামূল্যের বই নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পাঁচ ধাপে বইয়ের মান যাচাই করা হচ্ছে। নিম্নমানের কাগজ ব্যবহারের কারণে এখন পর্যন্ত ৩০ লাখ বই বাতিল করে বিনষ্ট করা হয়েছে। এরপরও কেউ নিম্নমানের বই সরবরাহের চেষ্টা করলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর পরও সংশ্লিষ্ট প্রিন্টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।