ভারতীয় ফুটবলের ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। শনিবার (৩ অক্টোবর) প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রীতি ম্যাচটি।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে টাউনসভিলে ১-১ গোলে ড্রয়ের পর ব্রিসবেনে ৪-২ ব্যবধানে জিতেছে ব্রাজিল।
ঐতিহাসিক এই ম্যাচে ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসের মতো তারকাদের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ভারতের হয়ে দেখা যেতে পারে রায়ান উইলিয়ামস, গুরপ্রীত সিং সান্ধু, সাহাল আবদুল সামাদ, আনোয়ার আলী ও বিজয় ভার্গিজকে।
ম্যাচের আগে শুক্রবার কলকাতায় পৌঁছে সল্টলেক স্টেডিয়ামে অনুশীলন করেছে ব্রাজিল দল। পরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও ভারতের কোচ খালিদ জামিল।
যেভাবে দেখবেন ম্যাচটি
ভারত-ব্রাজিল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। সনি স্পোর্টস ২, সনি স্পোর্টস ৩, সনি স্পোর্টস ৪ ও সনি আথ চ্যানেলে দেখা যাবে ম্যাচটি। অনলাইনে সনিলাইভ (SonyLIV) অ্যাপ ও অফিসিয়াল ওয়েবসাইটে সক্রিয় সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।