রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
শেখ হাসিনাকে ফেরাতে নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদীহামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, সবাই ঢাকার২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮অনিয়ম ঠেকাতে মিড-ডে মিলে কুপন পদ্ধতির কথা ভাবছে সরকারনতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীআখতারুজ্জামানকে জামায়াতের নেতা বলা বিভ্রান্তিকর: এটিএম আজহারচিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও২৪ ঘণ্টায় ৪৭৪ হামলা, ১৫৪০ হুতি সদস্য হতাহত: ইয়েমেনের সেনাবাহিনীহুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখ ইয়েমেনি সেনাভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহতঐতিহাসিক ব্রাজিল-ভারত ম্যাচ আজ রাতে, দেখবেন যেভাবেপাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ডব্লিউসিএল ম্যাচ স্থগিতগাড়ি বাড়ি না করে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদলক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলের নতুন ভবন নির্মাণে বরাদ্ধ ১ কোটি টাকাস্ত্রীকে নিয়ে ভিডিও ধারন করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্বামী- স্ত্রীর দ্বন্দ্বে ফেঁসে গেলেন স্বামীগাজীপুরে গার্মেন্টসে আগুন, ছাদে আটকা ৬৯ শ্রমিক উদ্ধারগাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিটদলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: আবুল খায়ের ভূঁইয়াবজ্রপাত নিরোধনে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণকুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৬৩আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন শেরপুরের জয়া বণিকপুঠিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধনপাবনার সাঁথিয়ায় ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জামায়াতেরপাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ ভারতীয় সিম ও মোটরসাইকেল জব্দরূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালানপঞ্চগড়ে সাইকেল গ্যারেজ প্রকল্পে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ অনিয়মের অভিযোগফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসকজামায়াত নেতা আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর

স্ত্রীকে নিয়ে ভিডিও ধারন করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্বামী- স্ত্রীর দ্বন্দ্বে ফেঁসে গেলেন স্বামী

স্ত্রীকে নিয়ে ভিডিও ধারন করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্বামী- স্ত্রীর দ্বন্দ্বে ফেঁসে গেলেন স্বামী
স্ত্রীকে নিয়ে ভিডিও ধারন করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্বামী- স্ত্রীর দ্বন্দ্বে ফেঁসে গেলেন স্বামী
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৩, ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন

সাভারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে হুমকি ও ব্ল্যাকমেইলের অভিযোগ সাজানোর চেষ্টা করেছিলেন খোরশেদ আলম—এমনটাই জানিয়েছে পুলিশ। পরে স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে বিষয়টি প্রকাশ্যে আসে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকায় টুটুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে খোরশেদ আলমের। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে ধারণ করা একটি পুরোনো ভিডিও ভুয়া আইডি থেকে স্ত্রীর মোবাইলে পাঠিয়ে টাকা দাবি এবং ভিডিওটি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

এরপর প্রতিপক্ষের বিরুদ্ধে ভিডিও ধারণ ও হুমকির অভিযোগ তুলে টুটুল ইসলাম, সোহেল রানাসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন খোরশেদ। তবে তদন্তে ভিডিওটি পুরোনো এবং স্বামী-স্ত্রী নিজেরাই ধারণ করেছিলেন বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। স্থানীয়দের সঙ্গেও কথা বলে ঘটনাটি সাজানো বলে তথ্য পাওয়ায় অভিযোগটি আমলে নেয়া হয়নি।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-আমিন বলেন, প্রায় দুই মাস আগে খোরশেদ ভিডিও ধারণ ও হুমকির অভিযোগ করেছিলেন। তদন্তে ভিডিওটি পুরোনো এবং স্বামী-স্ত্রীর ধারণ করা বলে প্রমাণ পাওয়া যায়। প্রতিপক্ষকে ফাঁসাতেই ঘটনাটি সাজানো হয়েছিল বলে স্থানীয়দের কাছ থেকেও তথ্য পাওয়া গেছে।

এদিকে বৃহস্পতিবার পারিবারিক কলহের সময় খোরশেদের স্ত্রী মুন্নি আক্তার স্বামীর হামলার ঘটনা মোবাইলে ধারণ করেন। ওই সময় প্রতিপক্ষকে ফাঁসাতে ভিডিওটি ধারণের বিষয়টিও তিনি স্বীকার করেন। মুন্নির দাবি, তার স্বামী তাকে দিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে থানায় অভিযোগ করিয়েছিলেন।

টুটুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের ফাঁসাতেই ভিডিও ও হুমকির অভিযোগ তোলা হয়েছিল। স্বামী-স্ত্রীর বিরোধের পর প্রকৃত ঘটনা সামনে এসেছে বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত খোরশেদ আলমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা উত্তর প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।