আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার পৌরসভা বাদে ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২ অক্টোবর) উপজেলা জামায়াতের সাংগঠনিক রুকন বৈঠকে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জহুরুল ইসলাম খান প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চূড়ান্ত প্রার্থীরা হলেন—ধোপাদহ ইউনিয়নে মাওলানা মেহেদী হাসান, কাশিনাথপুরে সাইফুল ইসলাম মিতুল, নন্দনপুরে অধ্যাপক আনিছুর রহমান, করমজায় মাহমুদুন্নবী পিন্টু, নাগডেমড়ায় হাফিজুর রহমান, ক্ষেতুপাড়ায় জিয়াউর রহমান, আর-আতাইকুলায় শহিদুল ইসলাম, গৌরীগ্রামে আবুল কালাম আজাদ, ধুরাউড়িতে জাহাঙ্গীর আলম এবং ভুলবাড়িয়ায় মাহাতাব উদ্দিন।
বৈঠকে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মকলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমানসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।