রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
শেখ হাসিনাকে ফেরাতে নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদীহামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, সবাই ঢাকার২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮অনিয়ম ঠেকাতে মিড-ডে মিলে কুপন পদ্ধতির কথা ভাবছে সরকারনতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীআখতারুজ্জামানকে জামায়াতের নেতা বলা বিভ্রান্তিকর: এটিএম আজহারচিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও২৪ ঘণ্টায় ৪৭৪ হামলা, ১৫৪০ হুতি সদস্য হতাহত: ইয়েমেনের সেনাবাহিনীহুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখ ইয়েমেনি সেনাভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহতঐতিহাসিক ব্রাজিল-ভারত ম্যাচ আজ রাতে, দেখবেন যেভাবেপাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ডব্লিউসিএল ম্যাচ স্থগিতগাড়ি বাড়ি না করে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদলক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলের নতুন ভবন নির্মাণে বরাদ্ধ ১ কোটি টাকাস্ত্রীকে নিয়ে ভিডিও ধারন করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্বামী- স্ত্রীর দ্বন্দ্বে ফেঁসে গেলেন স্বামীগাজীপুরে গার্মেন্টসে আগুন, ছাদে আটকা ৬৯ শ্রমিক উদ্ধারগাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিটদলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: আবুল খায়ের ভূঁইয়াবজ্রপাত নিরোধনে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণকুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৬৩আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন শেরপুরের জয়া বণিকপুঠিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধনপাবনার সাঁথিয়ায় ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জামায়াতেরপাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ ভারতীয় সিম ও মোটরসাইকেল জব্দরূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালানপঞ্চগড়ে সাইকেল গ্যারেজ প্রকল্পে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ অনিয়মের অভিযোগফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসকজামায়াত নেতা আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহত

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহত
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৩, ২০২৬ ১২:১৬ অপরাহ্ন

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এতে সীমান্তে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

পাকিস্তানি ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাসুর জেলার তিন বাসিন্দা সীমান্তের একটি পিলার অতিক্রম করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুজন নিহত ও একজন আহত হন।

পাকিস্তান টেলিভিশন (পিটিভি) নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, নিহত ও আহত তিনজনই নিরস্ত্র বেসামরিক নাগরিক। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হয়েছিল। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সীমান্তে এ ঘটনা এমন সময় ঘটল, যখন একদিন আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে লস্কর-ই-তাইবার এক শীর্ষ কমান্ডারকে হত্যার ভারতীয় দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করে, ভারত ভুল ব্যক্তিকে নিহত জঙ্গি হিসেবে শনাক্ত করেছে।

১৯৪৭ সালে স্বাধীনতার পর ভারত ও পাকিস্তান তিনবার যুদ্ধে জড়িয়েছে, যার দুটি কাশ্মীরকে কেন্দ্র করে। ২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পরও দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছিল। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।