রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
শেখ হাসিনাকে ফেরাতে নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদীহামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, সবাই ঢাকার২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮অনিয়ম ঠেকাতে মিড-ডে মিলে কুপন পদ্ধতির কথা ভাবছে সরকারনতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীআখতারুজ্জামানকে জামায়াতের নেতা বলা বিভ্রান্তিকর: এটিএম আজহারচিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও২৪ ঘণ্টায় ৪৭৪ হামলা, ১৫৪০ হুতি সদস্য হতাহত: ইয়েমেনের সেনাবাহিনীহুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখ ইয়েমেনি সেনাভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহতঐতিহাসিক ব্রাজিল-ভারত ম্যাচ আজ রাতে, দেখবেন যেভাবেপাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ডব্লিউসিএল ম্যাচ স্থগিতগাড়ি বাড়ি না করে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদলক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলের নতুন ভবন নির্মাণে বরাদ্ধ ১ কোটি টাকাস্ত্রীকে নিয়ে ভিডিও ধারন করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্বামী- স্ত্রীর দ্বন্দ্বে ফেঁসে গেলেন স্বামীগাজীপুরে গার্মেন্টসে আগুন, ছাদে আটকা ৬৯ শ্রমিক উদ্ধারগাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিটদলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: আবুল খায়ের ভূঁইয়াবজ্রপাত নিরোধনে জয়পুরহাটে ২০০ তালের চারা রোপণকুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৬৩আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন শেরপুরের জয়া বণিকপুঠিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধনপাবনার সাঁথিয়ায় ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জামায়াতেরপাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ ভারতীয় সিম ও মোটরসাইকেল জব্দরূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালানপঞ্চগড়ে সাইকেল গ্যারেজ প্রকল্পে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ অনিয়মের অভিযোগফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসকজামায়াত নেতা আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন শেরপুরের জয়া বণিক

শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে জয়া বণিক
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন শেরপুরের জয়া বণিক
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৩, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন

শিশুদের ‘নোবেল’ হিসেবে খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণী শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ মনোনয়ন দেয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশু অধিকার ও কল্যাণে কাজ করা শিশু-কিশোরদের এ পুরস্কারের জন্য মনোনীত করে।

জানা গেছে, গেল চার বছর ধরে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন জয়া। উপকূলীয় অঞ্চলে বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে মাঠপর্যায়ের পাশাপাশি অনলাইনেও কাজ করছেন তিনি। তার উদ্যোগে একাধিক বাল্যবিয়ে বন্ধ এবং প্রান্তিক পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী করার উদ্যোগ নেয়া হয়েছে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় জয়া বণিক বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। শিশুদের অধিকার ও তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করতে আমার সবচেয়ে ভালো লাগে। ভবিষ্যতেও শিশুদের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করে যেতে চাই।’

আয়োজকরা জানায়, শিশুদের অধিকার রক্ষা ও সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেয়া কিশোর-কিশোরীদের কাজকে স্বীকৃতি ও উৎসাহ দিতে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়।

শেরপুর প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।