শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মেটা ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট, বদলাচ্ছে চার টার্মসসালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম, তার সাম্রাজ্য কতদূর?বিমানবন্দরে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগ, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাবাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪নেতানিয়াহুর বিরুদ্ধে বিমান ছিনতাই সাজিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ উসকে দেয়ার অভিযোগখামেনির দাফনে মোজতবার উপস্থিতির দাবি, বাড়ছে রহস্যনির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবিতে মাঠে ককরোচ জনতা পার্টিময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন নিহতলক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি গ্রেপ্তারগুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালালক্ষ্মীপুরে অনুমোদনহীন ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুলবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালা

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালা
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ‘মদের গুদাম’ সিলগালা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০২, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ন

গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ অভিযান চালিয়ে চারটি গুদাম সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। অভিযানে সফটওয়্যার জালিয়াতি ও পণ্য খালাসের নথিতে অনিয়মের তথ্য পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ডিএনসির নেতৃত্বে কাস্টমস ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইআইডি) ও এসআরবির (সাবেক র‍্যাব) সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

ডিএনসি জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যারে পণ্য খালাস দেখানো হলেও সংশ্লিষ্ট মদ গুদামে মজুত পাওয়া গেছে। ৩ সেপ্টেম্বরের কাগজপত্রে ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার আমদানির তথ্য থাকলেও সরেজমিনে গুদামে এসব পণ্য পাওয়া যায়নি।

এ ছাড়া চারতলা ভবনের দুটি ফ্লোর কাস্টমসের অনুমোদন ছাড়াই ব্যবহার করার তথ্য পাওয়া গেছে। এসব অনিয়মের পর ওয়্যারহাউজটির চারটি গুদাম সিলগালা করা হয়।

টস বন্ডের পরিচালক শেখ নূর ইসলাম ও তার পরিবার। শেখ নূর ইসলাম কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর। এর আগে নূর ইসলামের মালিকানাধীন ‘ফুওয়াং ক্লাব’ ও ‘কয়লা রেস্টুরেন্টেও’ মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।