শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ কিট, সারাদেশে পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী‘অপারেশন ক্লিন হার্ট’-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীররাড্ডা কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিষ্টিজেসিআই ঢাকা নর্থের ‘ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর’ ট্রেনিং অনুষ্ঠিতবৃষ্টির সম্ভাবনা রাজধানীতে, কমবে তাপমাত্রাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিজিটালাইজেশনে AQA Global-এর সঙ্গে চুক্তিসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসিমিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণাঅনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীঢাকা মহানগর উত্তরে বিএনপি-যুবদল, পশ্চিমে ছাত্রদল কমিটি বিলুপ্তযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে, অবস্থান জানালেন পেজেশকিয়ানকে এই পাইলট স্মিত মছার, রক্তাক্ত শরীরেও বাঁচান ১৭৪ যাত্রীগিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ডআসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ডফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে সরকার ‘সস্তা রাজনীতি’ করছে: ইসরায়েলি বিরোধীদলীয় নেতাআফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টানেপালে নতুন করে ভূমিধস, হেলিকপ্টারে উদ্ধার শতাধিক পর্যটকঅসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা‘হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়’: মীর শাহে আলমপাবনায় চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসাপাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুরসাঁথিয়ার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা, সুপারিশ সাইয়েদ আব্দুল্লাহরবগুড়ায় ৯৪ মোবাইল চুরি, পালানোর পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তারআইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশপাবনায় ৭০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপরঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

আসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ড

আসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ড
আসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ড
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০১, ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন

ভারতের আসামে নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ছয়টি মোবাইল ফোন, পাঁচটি রেল টিকিট এবং তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বঙাইগাঁওয়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ভারতের অন্য একটি রাজ্য হয়ে আসামে প্রবেশ করেছিলেন এবং কাজের উদ্দেশ্যে সেখান থেকে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছিলেন।

পুলিশ জানায়, প্রথমে ছয়জনকে আটক করা হয়। পরে আরও তিনজনকে আটক করা হয়। বঙাইগাঁও পুলিশ ও নিউ বঙাইগাঁও সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে অভিযানটি চালায়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি বাংলাদেশি পাসপোর্ট, ছয়টি মোবাইল ফোন, তিনটি সন্দেহভাজন ভুয়া আধার কার্ড ও পাঁচটি রেল টিকিট পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গেল ১৬ সেপ্টেম্বর পৃথক অভিযানে আসামের গুয়াহাটি ও রাঙ্গিয়া থেকে নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্কসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।