সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন খেলাপি ঋণগ্রহীতার তালিকায় রাখা হয়েছে, তা জানতে রুল জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সিরাজুল মোল্লার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট চারজনকে রুলের জবাব দিতে বলেছেন।
আবেদনে বলা হয়, বোর্ডের অনুমতি ছাড়াই এইচ বি এম ইকবালের শেয়ার ট্রান্সফার করে বেঙ্গল টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হন সিরাজুল ইসলাম মোল্লা।
বর্তমানে হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট স্থগিতের আদেশ দেয়া প্রায় বন্ধ থাকলেও অবকাশকালীন ছুটির মধ্যে এ আদেশ দিলেন এই বেঞ্চ। এর আগে ভিন্ন নাম ব্যবহার করে সিআইবি রিপোর্ট স্থগিতের আবেদন করেও তিনি সফল হননি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।