শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ কিট, সারাদেশে পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী‘অপারেশন ক্লিন হার্ট’-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীররাড্ডা কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিষ্টিজেসিআই ঢাকা নর্থের ‘ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর’ ট্রেনিং অনুষ্ঠিতবৃষ্টির সম্ভাবনা রাজধানীতে, কমবে তাপমাত্রাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিজিটালাইজেশনে AQA Global-এর সঙ্গে চুক্তিসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসিমিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণাঅনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীঢাকা মহানগর উত্তরে বিএনপি-যুবদল, পশ্চিমে ছাত্রদল কমিটি বিলুপ্তযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে, অবস্থান জানালেন পেজেশকিয়ানকে এই পাইলট স্মিত মছার, রক্তাক্ত শরীরেও বাঁচান ১৭৪ যাত্রীগিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ডআসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ডফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে সরকার ‘সস্তা রাজনীতি’ করছে: ইসরায়েলি বিরোধীদলীয় নেতাআফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টানেপালে নতুন করে ভূমিধস, হেলিকপ্টারে উদ্ধার শতাধিক পর্যটকঅসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা‘হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়’: মীর শাহে আলমপাবনায় চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসাপাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুরসাঁথিয়ার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা, সুপারিশ সাইয়েদ আব্দুল্লাহরবগুড়ায় ৯৪ মোবাইল চুরি, পালানোর পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তারআইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশপাবনায় ৭০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপরঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

অসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা

অসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা
অসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০১, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশে দেশজুড়ে বর্তমানে জ্বালানি সংকট, বিদ্যুৎ সাশ্রয় এবং সার্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাল দিতে সরকার যখন নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই গাজীপুরে সরকারি কোষাগারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির নীলনকশা বাস্তবায়নে মেতে উঠেছে একটি অসাধু চক্র। গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) ও জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কতিপয় অসৎ কর্মকর্তা-কর্মচারী এবং প্রভাবশালী দালাল চক্রের যোগসাজশে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে মারাত্মক অনিয়মের অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘তিন সড়ক হতে যাজোর পর্যন্ত ৬০ ফুট প্রশস্ত সড়ক’ নির্মাণের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু এই সড়ক নির্মাণ ও অধিগ্রহণ কার্যক্রমকে ঘিরে শুরুতেই তৈরি করা হচ্ছে নানা জটিলতা। ব্যক্তিস্বার্থ হাসিল ও অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে সরকারি পদে আসীন থেকেই একটি চক্র প্রকল্পের সীমানা নির্ধারণ, জমির প্রাক্কলন (ইস্টিমেট) এবং ক্ষতিপূরণ প্রক্রিয়ায় ভুয়া ও অসত্য তথ্য অন্তর্ভুক্তির অপচেষ্টা চালাচ্ছে। সরকারের খাস জমি, অর্পিত সম্পত্তি কিংবা ব্যক্তিমালিকানাধীন জমির শ্রেণিকরণ বদলে দিয়ে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব তছরুপের ছক আঁকা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একাধিক পত্র-পত্রিকায় নিউজ হওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট ব্যক্তিদের।

এসব অনিয়মের প্রধান কারিগর হিসেবে অভিযোগের তির উঠেছে এলএ শাখার সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ও সোহেল মিয়াজীর দিকে। পাশাপাশি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী এবং তদারকি কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে পুরো কার্যক্রমটি জিম্মি হয়ে পড়েছে। মাঠপর্যায়ে এ চক্রের স্বার্থ বাস্তবায়নে সরাসরি কলকাঠি নাড়ছে ‘মঞ্জু’ ও ‘নয়ন’ নামের দুই প্রভাবশালী দালাল। ভুক্তভোগীদের অভিযোগ—সার্ভেয়ার জাহাঙ্গীর, সোহেল মিয়াজী এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে দালাল মঞ্জু ও নয়নের মধ্যস্থতায় লেনদেন না হলে কোনো ফাইল গতি পায় না; আবার তাদের অনৈতিক প্রস্তাবে রাজি হলেই আইনি নীতিমালা উপেক্ষা করে বানিয়ে নেয়া হচ্ছে অতিরিক্ত মূল্য বা ভুয়া ক্ষতিপূরণের কাগজপত্র। 

গাজীপুরের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, প্রস্তাবিত ৬০ ফুট প্রশস্ত ‘তিন সড়ক-যাজোর’ সড়কটি অত্র অঞ্চলের আর্থ-সামাজিক ও যোগাযোগের চিত্রে বড় পরিবর্তন আনবে। কিন্তু শুরুতেই যেভাবে অধিগ্রহণ ও উন্নয়ন বাজেটের সিংহভাগ অবৈধভাবে পকেটে নেয়ার পরিকল্পনা করা হয়েছে, তাতে চূড়ান্ত বাস্তবায়নের সময় নির্ধারিত বাজেটের চেয়ে বহুগুণ বেশি অর্থ সরকারি কোষাগার থেকে খরচ হতে পারে। এতে অবকাঠামো নির্মাণকাজ বিলম্বিত হওয়ার পাশাপাশি সরকার চরম রাজস্ব ক্ষতির মুখে পড়বে।

স্থানীয় সচেতন বাসিন্দাদের মতে, “সরকার যেখানে প্রতিটি ক্ষেত্রে অপচয় রোধ ও রাজস্ব বাড়াতে কঠোর নির্দেশ দিয়েছে, সেখানে গাজীপুরে সরকারি চেয়ারে বসে কতিপয় কর্মকর্তা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত। তিন সড়ক থেকে যাজোর সড়কের অধিগ্রহণ ও সার্ভে কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত না হলে এটি এলাকার উন্নয়নকে চরম বাধাগ্রস্ত করবে।”

এ অবস্থায় প্রস্তাবিত ‘তিন সড়ক হতে যাজোর’ ৬০ ফুট সড়ক নির্মাণে স্বচ্ছতা ফেরাতে এবং সরকারি রাজস্ব রক্ষা করতে অনতিবিলম্বে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত শুরুর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দালাল চক্রসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়ার জোরালো দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

গাজীপুর প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।