শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ কিট, সারাদেশে পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী‘অপারেশন ক্লিন হার্ট’-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীররাড্ডা কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিষ্টিজেসিআই ঢাকা নর্থের ‘ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর’ ট্রেনিং অনুষ্ঠিতবৃষ্টির সম্ভাবনা রাজধানীতে, কমবে তাপমাত্রাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিজিটালাইজেশনে AQA Global-এর সঙ্গে চুক্তিসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসিমিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণাঅনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীঢাকা মহানগর উত্তরে বিএনপি-যুবদল, পশ্চিমে ছাত্রদল কমিটি বিলুপ্তযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে, অবস্থান জানালেন পেজেশকিয়ানকে এই পাইলট স্মিত মছার, রক্তাক্ত শরীরেও বাঁচান ১৭৪ যাত্রীগিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ডআসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ডফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে সরকার ‘সস্তা রাজনীতি’ করছে: ইসরায়েলি বিরোধীদলীয় নেতাআফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টানেপালে নতুন করে ভূমিধস, হেলিকপ্টারে উদ্ধার শতাধিক পর্যটকঅসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা‘হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়’: মীর শাহে আলমপাবনায় চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসাপাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুরসাঁথিয়ার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা, সুপারিশ সাইয়েদ আব্দুল্লাহরবগুড়ায় ৯৪ মোবাইল চুরি, পালানোর পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তারআইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশপাবনায় ৭০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপরঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টা

ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টা
ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০১, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন

দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করে বিমানটি ভূপাতিতের চেষ্টা করেন তার সহপাইলট। যাত্রী ও ক্রুদের সহায়তায় হামলাকারীকে কাবু করার পর অন্য পাইলটরা বিমানটি সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করান। বিমানে থাকা ১৭৪ যাত্রীর বেশিরভাগই ছিলেন ইসরায়েলি নাগরিক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে তেলআবিব যাচ্ছিল। মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের সময় ক্যাপ্টেন মাচ্ছার আহত হন। এ সময় বিমানটি প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায় এবং জরুরি সংকেত পাঠায়। পরে যাত্রী ও ক্রুরা ককপিটে ঢুকে সহপাইলটকে নিয়ন্ত্রণে নেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্ত সহপাইলট ওমানের নাগরিক। তাকে সৌদি কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে। তবে হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়।

ঘটনার পর বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। আহত ক্যাপ্টেন মাচ্ছারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি কর্মকর্তারা ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার চেষ্টা হিসেবে তদন্ত করছেন। তবে ফ্লাইদুবাই কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘বিমানের ভেতরে সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।