বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের’ ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সমাবেশে মীর শাহে আলম বলেন, বিএনপি দীর্ঘদিন নির্যাতন-নিপীড়ন সহ্য করেও আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। তাই কোনো হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেয়া হবে।
তিনি আরও বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের জোট গঠন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ সচেতন এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি সক্ষম।
লংমার্চ নিয়েও সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচির নামে কয়েকশ গাড়ি ব্যবহার করে বিপুল পরিমাণ তেল-গ্যাস অপচয় করা হয়েছে। সংসদের ভেতরে ও বাইরে ভিন্ন বক্তব্য দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মোকামতলা উপজেলা বিএনপির আয়োজনে মশাল মিছিল ও সমাবেশে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
বগুড়া জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।