বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক বহিষ্কার ও আর্থিক জরিমানা করা হয়েছে। একই ঘটনায় আরও ৬ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২০ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী আইন, রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিং ও সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয়া হয়।
অপরাধের মাত্রা অনুযায়ী ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একাডেমিক বহিষ্কারের শাস্তি দেয়া হয়েছে। জরিমানা পরিশোধে সময় দেয়া হয়েছে এক মাস; নির্ধারিত সময়ে না দিলে দ্বিগুণ জরিমানা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মেহেদী হাসান সোহাগ বলেন, শিক্ষার্থীরা যাতে নিজেদের সংশোধন করতে পারে, সে জন্য পরীক্ষামূলকভাবে এ শাস্তি দেয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
ববি প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।