শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় রূপপুর, বি টু অনুমতির অপেক্ষায়সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, যোগ দিচ্ছেন মমতাঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকভারত এগিয়ে এলে গঙ্গা চুক্তির জট খুলবে: হুমায়ুন কবিরসিজারিয়ানের পর পেটে গজ, ৬ মাস চিকিৎসাধীন থেকে মারা গেলেন বিথীপ্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন হবে: টুকুচট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ডসোমবার চূড়ান্ত হচ্ছে ইউপি নির্বাচনের সময়সূচিআবরার ফাহাদ হত্যা: রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীররূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে আরেক ধাপ এগোল বাংলাদেশকোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ থাকবে: রাষ্ট্রপতি‘শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার করতে হবে’, দাবি রাশেদ খানেরনিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতির মরদেহ উদ্ধারসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভীসৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই সৌদিতে: আইএসপিআর‘আমার মতো মানুষকে পুরস্কার দেয় না’, নোবেল নিয়ে ট্রাম্পের আক্ষেপআসামে বাংলাদেশি দাবি করে ১৮ জনকে আটক করল ভারতীয় পুলিশকাতারের উত্তর উপকূলে জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা‘ভোট চোর গদ্দি ছোড়’, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইলেন ধ্রুব রাঠিইউক্রেনে রাশিয়ার হামলায় ৫ শিশুসহ নিহত ৩২১০ অক্টোবর বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৩ হাজার সিএপিএফ মোতায়েন২৩ ক্যারেট সোনায় ট্রাম্পের ‘নগ্ন’ ভাস্কর্য, ঘিরে চাঞ্চল্যদুই বাসে রুশ গ্লাইড বোমা হামলা, ইউক্রেনে নিহত ৩৩মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক অভিযোগপাবনায় নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানাজয়পুরহাটে সড়ক দুর্ঘটনা রোধে ‘নিরাপদ সড়ক চাই’র সচেতনতামূলক ক্যাম্পেইনবগুড়ায় মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতিলক্ষ্মীপুর সদর হাসপাতালে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরুপাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগবগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: আসামির ৬০ বছরের কারাদণ্ডশেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে গাজীর খামার মডেল একাডেমিতে দৃষ্টি পদযাত্রা অনুষ্ঠিত

ভাঙচুর-লুটপাটে জড়িত ৪৯ জন গ্রেফতার

ভাঙচুর-লুটপাটে জড়িত ৪৯ জন গ্রেফতার
ভাঙচুর-লুটপাটে জড়িত ৪৯ জন গ্রেফতার
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ০৮, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গতকাল (৭মার্চ) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারিরা। বের হওয়া এসব বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ  ঘটনায় ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (৭মার্চ) সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এআইজি এনামুল হক সাগর আরও জানান, যেসব প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে সেসব প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পুলিশের বরাত দিয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, গাজা সংহতি আন্দোলনের সময় দেশের বিভিন্ন শহরে সহিংসতা ও অবৈধ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন ঘটনায় তদন্ত এখনো চলছে এবং অতিরিক্ত মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

বিবৃতিতে বলা হয়, সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এ হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা। এসব ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে দৃঢ় পদক্ষেপ হিসেবে সোমবার রাতে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। পাশাপাশি, আন্দোলনের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আরও জড়িতদের শনাক্ত করার কাজও চলছে। এই অভিযান চলতে থাকবে যতক্ষণ না সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা যায়।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।