ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরানোর কার্যক্রম শুরু হয়। এ-সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
তিনি জানান, হল প্রশাসনের পক্ষ থেকেই নামটি সরানো হচ্ছে। তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিস্তারিত মন্তব্য করেননি। তিনি হল অফিসে যোগাযোগ করতে বলেন।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী হলের গেটের নামফলক পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন। ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও হলটির নাম পরিবর্তনের সুপারিশ করেছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।