উড্ডয়নের মাঝপথে পাইলট ও কো-পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনায় দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুবাই ছাড়ার প্রায় দুই ঘণ্টা পর বিমানটি প্রথমে জরুরি সংকেত পাঠায়। পরে কিছু সময়ের জন্য ছিনতাইয়ের বিশেষ কোডও পাঠানো হয়। এরপর সেটি বাতিল করে আবার জরুরি সংকেতে ফিরে যায়।
এ ঘটনায় ইসরায়েলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হলে বিমানবাহিনীর যুদ্ধবিমান আকাশে পাঠানো হয়। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, এটি সন্ত্রাসী হামলা বা বিমান ছিনতাইয়ের ঘটনা নয়। ককপিটে পাইলট ও কো-পাইলটের ঝগড়া ও হাতাহাতির সময় ভুলবশত ছিনতাইয়ের সংকেত চালু হয়েছিল।
বিমানটিতে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন। তেল আবিবে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার কারণে গতিপথ বদলে বিমানটি তাবুকে নামানো হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।