লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাশ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ৩৪ হাজার ৫০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাতাব্বরহাট মাছঘাটে খলিল মিয়ার মৎস্য আড়তে নিলাম হয়। সর্বোচ্চ দরদাতা স্থানীয় মাছ ব্যবসায়ী মো. কাউসার মাছটি কিনে নেন।
জেলে ওমর ফারুক মাঝির জালে মাছটি ধরা পড়ে। বড় পাঙ্গাশটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয়রা। কাউসার জানান, মাছটি চাঁদপুরে বিক্রির জন্য পাঠানো হবে। প্রতি কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করে ৩ থেকে ৪ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।