লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে পাঁচ ঘণ্টার অভিযানে ১৮২ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয় থানা ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, সদর থানায় ৬৪ জন, চন্দ্রগঞ্জে ২১, রায়পুরে ২০, রামগঞ্জে ২৪, রামগতিতে ১৩, কমলনগরে ১৭ এবং ডিবির অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে।
আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর রাতে একই অভিযানে ২৬৬ জনকে আটক করা হয়। পরে ২১৫ জনকে অভিভাবকদের জিম্মায় এবং ৫১ জনকে আদালতে সোপর্দ করা হয়।
মোহাম্মদ আক্তার আলম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।