স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের চোখে ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। মেসি, পেলে ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে সেরা বেছে নিতে বলা হলে এক মুহূর্তও দেরি না করে মেসির নাম নেন তিনি।
মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’-তে দেয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, নিজের চোখে ও পর্দায় যা দেখেছেন, তার ভিত্তিতেই মেসিকে বেছে নিয়েছেন। ফুটবলে মেসির অবদান এবং এখনও তিনি যা দিয়ে যাচ্ছেন, সেটিও তার পছন্দের কারণ বলে জানান ইয়ামাল।
পেলে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন। ম্যারাডোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্যদিকে, মেসি আর্জেন্টিনাকে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জেতান এবং জাতীয় দলের হয়ে একশ’র বেশি গোল করেছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।