ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনে প্রায় ৬০০ বছরের পুরোনো শাহী মসজিদের একাংশ অপসারণকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সড়ক সম্প্রসারণের জন্য মসজিদের অংশ অপসারণের উদ্যোগ নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
২০২৮ সালের সিংহস্থ কুম্ভমেলাকে সামনে রেখে উজ্জয়িনের একটি সড়ক ১৫ মিটার প্রশস্ত করার কাজ চলছে। ওই সড়কের প্রস্তাবিত অংশের মধ্যে শাহী মসজিদের কিছু স্থাপনা পড়েছে। এ কারণে মসজিদের অংশবিশেষ অপসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
রোববার রাতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে অপসারণের বিরোধিতা করেন। সোমবার সকালে প্রশাসন কাজ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) সদস্য মোতায়েন করা হয়েছে।
মসজিদ সংশ্লিষ্টরা দাবি করছেন, সড়ক সম্প্রসারণের জন্য বিকল্প নকশা করা হোক। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ মসজিদের অংশ অপসারণের বিরুদ্ধে করা দুটি আবেদন খারিজ করে দেয়। পরে বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার উদ্যোগ নেয় মসজিদ কমিটি।
বর্তমানে শাহী মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বিভিন্ন বিধিনিষেধও আরোপ করেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।