মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারবঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎশিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচের পদত্যাগআরটিভির সাংবাদিক নিহার নন্দীর বাবার মৃত্যুতে ‘দ্যা মিরর নিউজের’ শোকরাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমগণমাধ্যমের সুরক্ষায় অংশীজনদের সুপারিশ আমলে নিয়ে খসড়া প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীসময় বাড়ল একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনেরসমাবেশের অনুমতি দেয়নি পুলিশ, ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টিরজাতিসংঘ সফর সফল হয়েছে প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ‘বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, আল্লাহর রহমত’: রুমিন ফারহানাবিএনপি নেতাকর্মীদের জন্য বাংলামোটরে ‘গণভিক্ষা’, ডাক হাসনাতেরগোপনে আবুধাবি গিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকভারতে ৬০০ বছরের পুরোনো মসজিদের অংশ অপসারণ ঘিরে সংঘর্ষহরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি আইআরজিসির, নাকচ যুক্তরাষ্ট্রেরমন্ত্রিসভায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেবেন বেন-গভিরট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৫ ডলারমেসি-পেলে-ম্যারাডোনা, ইয়ামাল বেছে নিলেন মেসিকেপুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধারদুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরের বিউবো প্রকৌশলী বরখাস্তকিশোর অপরাধ ঠেকাতে ৩ জেলায় একযোগে অভিযান, আটক ১,০২৯বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহতরাড্ডা ক্লিনিকের দখলদারদের সাইনবোর্ড সরিয়ে ফেরানো হলো প্রতিষ্ঠানটির সাইনবোর্ডকিশোর গ্যাং দমনে লক্ষ্মীপুরে পুলিশের অভিযান, আটক ২৪৪মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় রৌপ্যপদক জয় পাবনার তরুণ ফিহা হুসাইনেরজয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দায়িত্ব গ্রহণসংসদ ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট নিয়ে হাইকোর্টের রুলআট দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় রৌপ্যপদক জয় পাবনার তরুণ ফিহা হুসাইনের

মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় রৌপ্যপদক জয় পাবনার তরুণ ফিহা হুসাইনের
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় রৌপ্যপদক জয় পাবনার তরুণ ফিহা হুসাইনের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ০৩:২৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৬’-এ রৌপ্যপদক পেয়েছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক ফিহা হুসাইন। সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘SolarEffix’ উদ্ভাবনের জন্য ‘Applied Physics and Engineering’ ক্যাটাগরিতে এ পুরস্কার পান তিনি।

ফিহা পাবনা শহরের জেলাপাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন ও ফারজানা হোসেন দম্পতির সন্তান। তার তৈরি ‘SolarEffix’ সৌর প্যানেলের ধুলাবালি, ছায়া, অতিরিক্ত তাপমাত্রা ও তারের সংযোগজনিত সমস্যাসহ সম্ভাব্য ত্রুটি শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। পাশাপাশি কোন প্যানেলে সমস্যা হচ্ছে তা চিহ্নিত করে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় নির্দেশনাও দেয়।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ফিহা এর আগে দেশের জাতীয় পর্যায়ে ২৫০টির বেশি উদ্ভাবনী প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হন। পরে বুট ক্যাম্প ও প্রশিক্ষণে অংশ নিয়ে প্রস্তুতি নেন। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।

SEGi University-তে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১২টির বেশি দেশের ৪০০টিরও বেশি প্রকল্প অংশ নেয়। এর মধ্যে অফলাইন প্রদর্শনীতে ছিল প্রায় ৩০০টি প্রকল্প। ফিহা তার ক্যাটাগরির প্রায় ৫০টি আন্তর্জাতিক প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে রৌপ্যপদক অর্জন করেন।

পুরস্কার পাওয়ার পর ফিহা বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং দেশের জন্য সাফল্য নিয়ে আসতে পারা তার জন্য গর্ব ও আনন্দের। ভবিষ্যতে ‘SolarEffix’ আরও উন্নত করে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে অবদান রাখার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। নিজের এ সাফল্য পাবনাবাসীকে উৎসর্গ করেছেন ফিহা।

নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।