গোপনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম ও দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ব্যক্তিগত বিমানে করে আবুধাবি যান নেতানিয়াহু। সেখানে প্রায় চার ঘণ্টা অবস্থানের পর একই দিন ইসরায়েলে ফেরেন তিনি। নেতানিয়াহুর কার্যালয় বা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরটি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এমন সময় এই সফরের খবর সামনে এলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন কি না, তা নিয়ে ইসরায়েলে নতুন করে বিতর্ক চলছে। হারেৎজের এক প্রতিবেদনে এমন সতর্কবার্তার দাবি করা হলেও নেতানিয়াহু তা অস্বীকার করেছেন।
এর আগে নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, হামাসের হামলার আগে আমিরাতের পক্ষ থেকে নেতানিয়াহুকে গোপন সতর্কবার্তা দেয়া হয়েছিল। তবে এ বিষয়ে আমিরাতের পক্ষ থেকে সরাসরি কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।