মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারবঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎশিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচের পদত্যাগআরটিভির সাংবাদিক নিহার নন্দীর বাবার মৃত্যুতে ‘দ্যা মিরর নিউজের’ শোকরাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমগণমাধ্যমের সুরক্ষায় অংশীজনদের সুপারিশ আমলে নিয়ে খসড়া প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীসময় বাড়ল একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনেরসমাবেশের অনুমতি দেয়নি পুলিশ, ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টিরজাতিসংঘ সফর সফল হয়েছে প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ‘বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, আল্লাহর রহমত’: রুমিন ফারহানাবিএনপি নেতাকর্মীদের জন্য বাংলামোটরে ‘গণভিক্ষা’, ডাক হাসনাতেরগোপনে আবুধাবি গিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকভারতে ৬০০ বছরের পুরোনো মসজিদের অংশ অপসারণ ঘিরে সংঘর্ষহরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি আইআরজিসির, নাকচ যুক্তরাষ্ট্রেরমন্ত্রিসভায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেবেন বেন-গভিরট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৫ ডলারমেসি-পেলে-ম্যারাডোনা, ইয়ামাল বেছে নিলেন মেসিকেপুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধারদুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরের বিউবো প্রকৌশলী বরখাস্তকিশোর অপরাধ ঠেকাতে ৩ জেলায় একযোগে অভিযান, আটক ১,০২৯বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহতরাড্ডা ক্লিনিকের দখলদারদের সাইনবোর্ড সরিয়ে ফেরানো হলো প্রতিষ্ঠানটির সাইনবোর্ডকিশোর গ্যাং দমনে লক্ষ্মীপুরে পুলিশের অভিযান, আটক ২৪৪মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় রৌপ্যপদক জয় পাবনার তরুণ ফিহা হুসাইনেরজয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দায়িত্ব গ্রহণসংসদ ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট নিয়ে হাইকোর্টের রুলআট দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি আইআরজিসির, নাকচ যুক্তরাষ্ট্রের

হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি আইআরজিসির, নাকচ যুক্তরাষ্ট্রের
হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি আইআরজিসির, নাকচ যুক্তরাষ্ট্রের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে মার্কিন একটি স্বয়ংক্রিয় ডুবযান (এইউভি) আটকের ইরানের দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২৭ সেপ্টেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ডুবযানটি আটকের দাবি করার পর মার্কিন সামরিক বাহিনী তা প্রত্যাখ্যান করে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি দাবি করেন, তাদের নৌবাহিনী ‘এমকে ১৮ মড ২ কিংফিশ’ নামের অত্যাধুনিক স্বয়ংক্রিয় ডুবযানটি আটক করেছে। এটি নেভিগেশন ব্যবস্থাসম্পন্ন এবং এর মূল্য কয়েক মিলিয়ন ডলার বলেও দাবি করেন তিনি।

তবে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, সব মার্কিন ইউএভির ওপর যুক্তরাষ্ট্রের ‘ইতিবাচক নিয়ন্ত্রণ’ রয়েছে। হরমুজে ডুবযান আটকের ইরানি দাবি তিনি নাকচ করেন।

এর আগে চলতি মাসের শুরুতেও হরমুজ প্রণালিতে একটি মার্কিন মানববিহীন ডুবযান আটকের দাবি করেছিল আইআরজিসি। তখন পেন্টাগন জানায়, ডুবযানটি এক দিনের বেশি সময় আগে বিকল হয়ে পড়েছিল। এটি সামরিক অভিযানে আঞ্চলিক জলসীমা পর্যবেক্ষণে ব্যবহৃত হলেও পুরোনো মডেলের ছিল এবং কোনো সংবেদনশীল তথ্য বা রাডার সরঞ্জাম ছিল না বলে জানায় যুক্তরাষ্ট্র।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।