সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন

প্রবল বর্ষণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টির পর শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায়। শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন নগরটির গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট।

বন্যার পানিতে কোথাও গাড়ির একাংশ ডুবে গেছে, আবার কোথাও কোমরসমান পানির মধ্য দিয়ে মানুষকে চলাচল করতে দেখা গেছে। গভর্নর সতর্ক করে বলেছেন, পরিস্থিতি মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির জন্য ঝুঁকি তৈরি করছে। খালের আশপাশের এলাকাগুলোতে অবস্থা সবচেয়ে গুরুতর।

দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী আশ্রয়কেন্দ্র ও ফিল্ড কিচেন চালু করেছে। ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) কয়েকটি স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে খালের আশপাশের বাসিন্দাদের মালামাল উঁচু জায়গায় সরিয়ে নিতে জরুরি সতর্কতা জারি করেছে সরকার। পরিস্থিতির কারণে সুপার মার্কেটগুলোতে প্রয়োজনীয় পণ্য কিনতে মানুষের ভিড় বেড়েছে। তবে সুবর্ণভূমি বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পর্যটকদের যাতায়াতে অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় হাতে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা আগামী সপ্তাহজুড়ে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।