সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তারসালমানের স্টুডিও ভাঙচুরে ভাষানটেক যুবলীগ নেতা গ্রেপ্তারমাদকমুক্ত ক্যাম্পাসের লক্ষ্যে ববির ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ ছাত্রদল নেতারসংবিধান সংশোধন বিল জানুয়ারিতে, পাস হলেই হবে গণভোটডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম, ছাড় না দেয়ার হুঁশিয়ারি মাহদীরসালমানের অভিযোগ, ‘বিএনপি চাঁদাবাজ দল’; যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, ‘দখল করতে দেয়া হবে না’: আসিফ মাহমুদহাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪১চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের প্রার্থীরাঅপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমৌলিক সংবিধান সংশোধনে জনগণের ভোট নেয়ার সিদ্ধান্তসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, জামায়াত আমির বললেন ‘এর শেষ হবে একদিন’ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ; চলছে উদ্ধার অভিযানখামেনিকে হত্যা নিয়ে রাশিয়ার কড়া বার্তাভারতে ৬ এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে ২০০ মার্কিন সেনাআকাশ ঢাকল আগ্নেয় ছাই, বন্ধ সিসিলির কাতানিয়া বিমানবন্দরভারী বৃষ্টি ও ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে প্রাণহানি ৫৬অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পরিবর্তনে ব্রাজিলের সম্ভাব্য একাদশজয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র জমাশেরপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দসশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাটবগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগলক্ষ্মীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদানফের কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ২৫৪বিশ্ব পর্যটন দিবস আজ, এআই-ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা, হামলা হলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে পাল্টা আঘাত

যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা, হামলা হলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে পাল্টা আঘাত
যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা, হামলা হলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে পাল্টা আঘাত
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কোনো ‘ভুল’ পদক্ষেপ নিলে এসব ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের শীর্ষ সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এ সতর্কবার্তা দিয়েছে।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য বর্তমানে নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর সময়গুলোর একটি পার করছে। এ অবস্থায় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বাড়লে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে একই সময়ে রাজনৈতিক যোগাযোগ ও মধ্যস্থতার প্রচেষ্টাও চলছে।

তেহরান জানিয়েছে, যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা তাদের নেই। তবে কোনো পক্ষ ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিলে দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত তারা।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে ইরানের দেয়া সাত দিনের পরিকল্পনার জবাবে ওয়াশিংটনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তেহরান। আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির পরিস্থিতির দিকেও আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।