শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কাডিএমপির ১১ কর্মকর্তাকে বদলিসেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যুজেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ‘AUST Career Launch 2026’ অনুষ্ঠিতখুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকাহরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরাননিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনাপর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধানহুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতিরসিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারবিরোধী দল গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি

খুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকা

খুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকা
খুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০৫:০১ অপরাহ্ন

জনসচেতনতা বৃদ্ধি ও পথপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে খুলনায় বিনামূল্যে জলাতঙ্কের টিকা দিয়েছে জেসিআই ঢাকা নর্থ। গেলো ১৭ ও ১৮ জুলাই খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে ২০০টি পথকুকুর ও বিড়ালকে টিকা দেয়া হয়।

জেসিআই ঢাকা নর্থের অর্থায়নে আয়োজিত কর্মসূচিতে গীতাঞ্জলি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও উইশ গ্রুপ পৃষ্ঠপোষকতা করে এবং প্রিয়ো পেট অ্যান্ড ভেট কেয়ার কারিগরি সহায়তা দেয়।

জেসিআই ঢাকা নর্থের লোকাল প্রেসিডেন্ট সফিউদ্দিন আলা রাজু বলেন, জলাতঙ্ক একটি প্রতিরোধযোগ্য রোগ। মানুষ ও প্রাণীর সুরক্ষায় নিয়মিত টিকাদান এবং জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে পথপ্রাণীদের টিকাদানের পাশাপাশি স্থানীয়দের জলাতঙ্ক প্রতিরোধ, প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ ও জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচিটির নেতৃত্ব দেন লোকাল স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর সুমন সাহা ও শাহ আরাফাত রহিব।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।