ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং নয়জন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে তাদের নতুন দায়িত্ব দেয়া হয়।
এডিসি সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআর বিভাগে এবং আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া এসি মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট, নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগ এবং নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ ট্রাফিক অঞ্চলে বদলি করা হয়েছে।
অন্য আদেশে স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা ট্রাফিক, ইমদাদ হোসেন বিপুলকে ডিবির মতিঝিল, জাকির হোসেনকে দারুস সালাম, মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগ এবং তারেকুল ইসলামকে লালবাগ ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।