শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কাডিএমপির ১১ কর্মকর্তাকে বদলিসেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যুজেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ‘AUST Career Launch 2026’ অনুষ্ঠিতখুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকাহরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরাননিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনাপর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধানহুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতিরসিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারবিরোধী দল গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধান

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধান
পর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০৩:৫৬ অপরাহ্ন

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। গেলো বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া আইনে মুখের দৃশ্যমানতা বাধাগ্রস্ত করে এমন পোশাক বা আবরণ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আইন ভাঙলে সর্বোচ্চ ৩ হাজার ইউরো জরিমানা হতে পারে।

চলতি বছরের ৫৮ নম্বর আইন অনুযায়ী, সড়ক, উন্মুক্ত স্থান, সরকারি সেবা কেন্দ্র এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত স্থানে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ। অনুষ্ঠান, ক্রীড়া কার্যক্রম ও বিক্ষোভেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আইনটি ‘বোরকা আইন’ নামে পরিচিত হলেও এতে বোরকা বা নিকাবের নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

তবে স্বাস্থ্যগত কারণ, পেশাগত প্রয়োজন, শিল্প ও বিনোদনমূলক কার্যক্রম, বিজ্ঞাপন, নিরাপত্তা বা আবহাওয়ার কারণে মুখ ঢাকার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। বিমানবন্দর, কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনা, উপাসনালয় ও অন্যান্য পবিত্র স্থানও আইনের আওতামুক্ত।

আইন অমান্য বা অবহেলা করলে ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং ইচ্ছাকৃতভাবে আইন ভাঙলে ৪০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। কাউকে হুমকি, সহিংসতা, জবরদস্তি বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মুখ ঢাকতে বাধ্য করলে সর্বোচ্চ দুই বছর বা ২৪০ দিন পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে আইন কার্যকর হওয়ার দিনই এর সাংবিধানিক বৈধতা পর্যালোচনার অনুরোধ পেয়েছে পর্তুগালের ন্যায়পাল কার্যালয়। বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে। সংসদে গত ১৭ জুলাই আইনটি অনুমোদনের পর ১৮ আগস্ট প্রেসিডেন্ট এতে অনুমোদন দেন। ২৪ আগস্ট সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিন পর ২৩ সেপ্টেম্বর এটি কার্যকর হয়।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।