শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কাডিএমপির ১১ কর্মকর্তাকে বদলিসেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যুজেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ‘AUST Career Launch 2026’ অনুষ্ঠিতখুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকাহরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরাননিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনাপর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধানহুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতিরসিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারবিরোধী দল গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি

নিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনা

নিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনা
নিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

আইডিএফের বিবৃতি অনুযায়ী, একটি ড্রোন সামরিক অবস্থানের ভেতরে বিধ্বস্ত হওয়ার পর সেনারা সেটির কাছে গেলে বিস্ফোরণ ঘটে। নিহতরা হলেন ২৩ বছর বয়সী রিজার্ভ সার্জেন্ট ওফেক মালাম ও ২৪ বছর বয়সী রিজার্ভ সার্জেন্ট নাদাভ কেইলি।

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬তম ব্রিগেডের সেনারা ড্রোনটি পরিচালনা করছিলেন। পরে সেটি অস্পষ্ট কারণে সামরিক অবস্থানের ভেতরে বিধ্বস্ত হয়। ঘটনার প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ধরনের ড্রোনের কার্যক্রম স্থগিত করেছে আইডিএফ।

এদিকে, ট্রাম্পের ঘোষিত পরিকল্পনার আওতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।