শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কাডিএমপির ১১ কর্মকর্তাকে বদলিসেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যুজেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ‘AUST Career Launch 2026’ অনুষ্ঠিতখুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকাহরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরাননিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনাপর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধানহুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতিরসিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারবিরোধী দল গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি

সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩

সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩
সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, ব্ল্যাকমেইল, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে বিকাশ সার্ভিস পয়েন্টের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে শিক্ষার্থীর লিখিত অভিযোগের পর তাদের আটক করা হয়। আটকরা হলেন—সার্ভিস পয়েন্টের আইটি বিশেষজ্ঞ তারেক রাব্বি (৩৬), প্রহরী মো. হোসেন আলী (৪৮) ও কর্মী চয়ন ইসলাম (২৭)। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রাতে ওই শিক্ষার্থীর এক পুরুষ বন্ধু মেসে আসেন। পাশের বিকাশ অফিসের সিসিটিভিতে বিষয়টি ধরা পড়ে। পরে ২৩ সেপ্টেম্বর তাকে অফিসে ডেকে ফুটেজ দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি এবং টাকা না দিলে তা ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। পরে টাকা দিতে না পারলে সোনার চেইন দাবি করা হয় বলেও অভিযোগ।

একপর্যায়ে তারেক রাব্বি তাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন এবং হোসেন আলী জাপটে ধরে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেয়ারও অভিযোগ রয়েছে। পরে তিনি পালিয়ে গিয়ে পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জানান।

এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর রাতে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।