শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কাডিএমপির ১১ কর্মকর্তাকে বদলিসেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যুজেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ‘AUST Career Launch 2026’ অনুষ্ঠিতখুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকাহরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরাননিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনাপর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধানহুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতিরসিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারবিরোধী দল গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি

এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কা

এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কা
এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ থাকা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস কার্যক্রম ফের শুরু হয়েছে। এতে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে। পেট্রোবাংলা জানিয়েছে, শিগগিরই সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আবহাওয়ার উন্নতি হলে কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি খালাস শুরু হয়। সকাল ১০টার দিকে এলএনজি সরবরাহ বেড়ে প্রায় ৭৩ কোটি ঘনফুটে পৌঁছায়। একই সময়ে দেশীয় উৎস থেকে পাওয়া যায় প্রায় ১৬০ কোটি ঘনফুট গ্যাস। সব মিলিয়ে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হয় প্রায় ২৩৪ কোটি ঘনফুট।

এর আগে স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘প্যাসিফিক সাকসেস’ কার্গোটি বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীতে পৌঁছায়। বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে খালাস করা সম্ভব না হওয়ায় সাময়িকভাবে এলএনজি সরবরাহ প্রায় অর্ধেকে নেমে যায়। তখন একটি ভাসমান টার্মিনাল থেকে ঘণ্টায় প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছিল।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।