সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিবৃহস্পতিবার-শুক্রবার সারা দেশে বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকানআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নহুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলোমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশা

স্বাস্থ্যের মালেকের ১৩ বছরের কারাদণ্ড

স্বাস্থ্যের মালেকের ১৩ বছরের কারাদণ্ড
স্বাস্থ্যের মালেকের ১৩ বছরের কারাদণ্ড
সর্বশেষ উপলব্ধ: মার্চ ২৩, ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। তথ্য গোপনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া অবৈধভাবে অর্জিত এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুদকের প্রসিকিউটর আসাদুজ্জামান রানা।

এদিন রায় ঘোষণার আগে মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।