শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান সিআইডিরদ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুলঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে জমে উঠছে ভোটের মাঠ৫১তম বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসকস্বাস্থ্যখাতে তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্যদের পদায়নের তাগিদ রাষ্ট্রপতিরজাতিসংঘের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রীগঙ্গার পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রীএ বছর স্থানীয় নির্বাচন নয়, জানুয়ারিতে ভোট শুরুর আশা ইসিরশিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্তডিএনসিসির মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২১ মোটরসাইকেল বিতরণ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেতরোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বনেতাদের নজর ধরে রাখার আহ্বানইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনাদেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের ন্যূনতম ঐক্য দরকার: রিজভীইরানের সস্তা ড্রোনে ভয়ংকর গতি, শাহেদ-২৩৮ নিয়ে বাড়ছে উদ্বেগট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ, প্রবেশাধিকার ফিরে পেল ৩ সংবাদমাধ্যমনিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ. লীগ পাল্টাপাল্টি মিছিলট্রাম্পের ‘ধ্বংস’ হুমকির জবাব পেজেশকিয়ানেরইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কমাতে পাকিস্তানের নতুন উদ্যোগইরান যুদ্ধের চাপ, মার্কিন রণতরীর স্ট্রাইক গ্রুপে ৮ নৌসেনার আত্মহত্যার চেষ্টালেবাননে ফের ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে বোমাবর্ষণজয়পুরহাটের প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথে নিহত ২বগুড়ায় মাইক্রোবাস, ট্রাকের ধাক্কায় নিহত ২পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিতপদ্মার পাড়ে মিলল বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও সন্ধান নেই এসএসসি পরীক্ষার্থী পাবনার রাহাতেরহাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরীনিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ, যেভাবে হলেন হাইকোর্টের বিচারপতি

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ, প্রবেশাধিকার ফিরে পেল ৩ সংবাদমাধ্যম

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ, প্রবেশাধিকার ফিরে পেল ৩ সংবাদমাধ্যম
ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ, প্রবেশাধিকার ফিরে পেল ৩ সংবাদমাধ্যম
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ০৩:৪১ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা তিন সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। পরবর্তী শুনানি পর্যন্ত সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক টিমোথি জে কেলি এ অন্তর্বর্তী আদেশ দেন। তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই সংবাদমাধ্যমগুলোর প্রবেশাধিকার কেড়ে নেয়া হয়েছিল।

ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার স্বার্থে সংবাদমাধ্যমগুলোকে নিষিদ্ধ করার দাবি করলেও বিচারক বলেন, এ দাবির পক্ষে যথেষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। পরবর্তী শুনানি পর্যন্ত ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞা স্থগিত থাকবে।

এর আগে ১৮ সেপ্টেম্বর ‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগে সিএনএন, পলিটিকো ও এমএস নাউকে হোয়াইট হাউস কভারেজ থেকে নিষিদ্ধ করেন ট্রাম্প। পরে তিন সংবাদমাধ্যম যৌথভাবে আদালতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।