ঢাকা বিমানবন্দর থেকে ওমানপ্রবাসী বন্ধুকে নিয়ে জয়পুরহাটে ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেরদৌস মণ্ডল (২৫) ও বারইল গ্রামের জুবায়েদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়লে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল নিহত হন। আহত সাতজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জয়পুরহাট প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।