বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

এ বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এ বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
এ বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী বছরের শুরুতে নির্বাচন শুরু হতে পারে। আগামী জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য মন্ত্রণালয় হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এদিকে স্থানীয় সরকার বিভাগের হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৭০ কোটি টাকা। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সোলার প্যানেল থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যবহার করবে এবং বাকি ১৫০ মেগাওয়াট সরকারের কাছে বিক্রি করা হবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।