পাবনার ফরিদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বসতবাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা মো. মিন্টু পালিয়ে গেছে। একই বাড়ি থেকে মাদক সেবনের অভিযোগে পলক (২০) নামে এক তরুণকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার থানাপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মিন্টুর বাড়িতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক মিন্টু ও গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর থানায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, বাড়িতে মাদক সেবনের সময় পলককে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।