চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জুলাইয়ের পূর্বাভাসে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছিল সংস্থাটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’-এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্যাংকিং খাতের দীর্ঘস্থায়ী সংকট, অবকাঠামোগত বাধা ও জ্বালানি ঘাটতিকে প্রবৃদ্ধি কমার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে এডিবি।
এদিকে চলতি অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগের অর্থবছরে এই হার ছিল ৮ দশমিক ৭ শতাংশ এবং জুলাইয়ের পূর্বাভাসে ৮ দশমিক ৮ শতাংশ মূল্যস্ফীতির কথা বলা হয়েছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।